1 Answers
উদ্দীপকের 'মিস ফাহমিদা সুলতানা একজন সফল উদ্যোক্তা।'- আমি উক্তিটির সাথে একমত।
উদ্দীপকের ফ্যাশন ডিজাইনিং-এর উদ্যোক্তা ফাহমিদা সুলতানা একজন সফল উদ্যোক্তা বলে আমি মনে করি। কারণ তিনি প্রাথমিক অবস্থায় দুইজন মহিলা কর্মী নিয়ে এ ব্যবসায় শুরু করেন। কিন্তু অল্পদিনের মধ্যে তিনি আরও তিনজন অভিজ্ঞ মহিলা কর্মী নিয়োগ দেন। এর অন্যতম কারণ হলো তিনি তার ব্যবসায় সঠিক ও সূচারুরূপে পরিচালনা করেছেন। এতে তার বুদ্ধিমত্তার প্রকাশ পাওয়া যায়। কেননা ব্যবসায়ে বুদ্ধিমত্তার প্রকাশ ঘটানো সম্ভব না হলে সে ব্যবসায় বেশিদিন স্থায়ী হয় না। তাছাড়া ধানমণ্ডি এলাকা যেহেতু অভিজাত এলাকা, তাই তাকে আকর্ষণীয় ব্যক্তিত্ব ও দূরদৃষ্টিসম্পন্ন গুণের অধিকারী হতে হয়েছে। এছাড়া এ ব্যবসায়কে প্রতিযোগীদের সাথে টিকিয়ে রাখার জন্য তাকে সৃজনশীলতার পরিচয় দিতে হয়েছে। যার বহিঃপ্রকাশ ঘটেছে নতুন তিনজন মহিলা কর্মী নির্বাচনের ওপর। এগুলো ছাড়াও তার গতিশীল নেতৃত্বাবস্থাও তাকে সাফল্যের দ্বার উন্মোচন করতে সহায়তা করেছে। ফলে তিনি স্বল্পদিনের মধ্যে ব্যবসায় সফলতা লাভ করেন।
সুতরাং 'মিস ফাহমিদা সুলতানা একজন সফল উদ্যোক্তা'- আমি বক্তব্যটির সাথে একমত পোষণ করছি।