1 Answers

উদ্দীপকে আদমজী জুট মিলের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টিকে না থাকার কারণ হলো রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপনার অদক্ষতা।

রাষ্ট্র কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। এ ব্যবসায়ের মূল লক্ষ্য হলো জনকল্যাণ সাধন করা। রাষ্ট্রের স্বার্থ- বিবেচনায় সরকার কোনো ক্ষেত্রে একচেটিয়াভাবে আবার কোথাও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবসায় পরিচালনা করে থাকে।

উদ্দীপকের আলোকে নারায়ণগঞ্জে অবস্থিত আদমজী জুট মিল একটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন। এ প্রতিষ্ঠানটির একসময় স্বর্ণযুগ ছিল। যার মূল লক্ষ্য ছিল সরকারি নিয়ন্ত্রণ ও পরিচালনায় জনকল্যাণ ও বেকার সমস্যার সমাধান করা। কিন্তু প্রতিষ্ঠানটির দায়িত্বে যারা ছিলেন তাদের অদক্ষতার কারণে প্রতিষ্ঠানটি আজ মৃত প্রায়। একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অদক্ষ পরিচালনার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই বলা যায়, আদমজী জুট মিলের মতো অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বর্তমানে টিকে থাকতে পারছে না।

সুতরাং বলা যায় যে, একমাত্র অদক্ষ পরিচালনার কারণে আদমজী জুট মিলের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বর্তমানে টিকে থাকতে পারছে না।

4 views

Related Questions