1 Answers

মেনু পরিকল্পনা তৈরি করার সময় বিলকিস বেগমের কতগুলো বিষয় বিবেচনা করতে হবে।

অসুস্থ শ্বশুরের উপযোগী মেনু পরিকল্পনার কারণে মিসেস বিলকিসের ছেলেমেয়ে সে খাবারগুলো খেতে চায় না। এ সমস্যা সমাধানে তাকে মেনু পরিকল্পনার সময় বয়স, লিঙ্গ, আয়, সদস্য সংখ্যা, শ্রম, রুচি, স্বাস্থ্য ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করতে হবে।

বিভিন্ন বয়সে খাদ্যের চাহিদা ভিন্ন হয়। সুতরাং মেনু পরিকল্পনার সময় শিশু-কিশোর, বৃদ্ধ ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে খাদ্য পরিকল্পনা করা প্রয়োজন।

লিঙ্গভেদে ক্যালরি ও প্রোটিনের চাহিদার তারতম্য দেখা যায়। ছেলেদের তুলনায় মেয়েদের দেহের আয়তন, ওজন ও পেশির পরিমাণ কম থাকে। এজন্য মেয়েদের ক্যালরি, প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদাও অপেক্ষাকৃত কম থাকে। মেনু পরিকল্পনার সময় এ বিষয়টি লক্ষ রাখা প্রয়োজন। পরিবারের আয়ের সাথে সংগতি রেখে খাদ্য পরিকল্পনা করতে হবে। এমন 'খাবার অবশ্যই মেনুতে রাখা যাবে না যা পরিবারের সামর্থ্যের বাইরে। পরিবারের সদস্যসংখ্যার ওপর ভিত্তি করে মেনু পরিকল্পনা করতে হবে যাতে কোনো খাবার কম না হয় বা অপচয় না হয়। শারীরিক পরিশ্রমের ফলে শক্তি চাহিদা বৃদ্ধি পায়। তাই মেনু পরিকল্পনার সময় এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। পরিবারের একেক সদস্যের রুচি একেক রকম হয়। আবার বয়সভেদেও রুচির পরিবর্তন দেখা যায়। তাই মেনু পরিকল্পনার সময় এই বিষয়টি বিবেচনা করতে হবে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্বাস্থ্যের অধিকারী। তাই মেনু, পরিকল্পনার সময় পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করতে হবে।

মিসেস বিলকিস যদি উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করে মেনু পরিকল্পনা করেন তাহলে উল্লিখিত সমস্যার সম্মুখীন হবেন না।

5 views

Related Questions