1 Answers

রাজন রাতকানা রোগে আক্রান্ত। তাই ডাক্তার তাকে ভিটামিন এ যুক্ত শাকসবজি এবং ছোট মাছ খাওয়ার পরামর্শ দেন।

রাতকানা রোগে আক্রান্ত ব্যক্তি দিনের আলোতে দেখতে পেলেও সন্ধ্যা হলে অল্প আলোতে দেখতে পায় না। চোখের রেটিনার 'রড' নামক একটি কোষ আছে, যা রাতের বেলায় অল্প আলোতে দেখতে সাহায্য করে। রডপসিন এক প্রকার রঞ্জক পদার্থ। এটি সংশ্লেষণের জন্য ভিটামিন 'এ' প্রয়োজন। রক্তে ভিটামিন 'এ' এর মাত্রা কম থাকলে - রডপসিনের সংশ্লেষণ কমে যায়। অল্প আলোতে দেখতে অসুবিধা হয়। এই অবস্থাকে রাতকানা বলে।

রাজন সন্ধ্যার সময় প্রায়ই হোচট খায়। অর্থাৎ সে সন্ধ্যার অল্প আলোতে দেখতে পায় না। তাই বলা যায়, সে রাতকানা রোগে আক্রান্ত। এ অবস্থায় তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি রং বেরঙের তরকারি এবং গুঁড়া মাছ খেতে বলেন। কারণ হলুদ কমলা বর্ণের ফল ও সবজি, সবুজ শাক ইত্যাদিতে প্রচুর ভিটামিন 'এ' থাকে। রাজন ভিটামিনের 'এ' এর অভাবে রাতকানা রোগে আক্রান্ত হয়েছে। তাই তার অবস্থা প্রতিরোধ করার জন্য ডাক্তার তাকে বেশি করে ভিটামিন 'এ' যুক্ত খাবার খেতে বলেন।

রাতকানা রোগ প্রতিরোধ করার জন্য প্রচুর পরিমাণে রঙিন ও সবুজ ফলমূল ও শাকসবজি খেতে হবে। এছাড়া শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল নির্ধারিত ডোজে দিতে হবে।

4 views

Related Questions