1 Answers

ঘন ঘন সন্তান জন্ম দিতে গিয়ে মিসেস সেলিনা অপুষ্টির শিকার হয়েছে। সেলিনার শরীরে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, লৌহ ইত্যাদি পুষ্টি উপাদানের ঘাটতি তৈরি হয়েছে। এমতাবস্থায় পুনরায় গর্ভবর্তী হলে তার একলামসিয়া ধরা পড়ে।

স্বাস্থ্যকর্মীর শরণাপন্ন হলে তিনি তাকে প্রজনন স্বাস্থ্যরক্ষার উপায় সম্পর্কে পরামর্শ দেন। তিনি বলেন এ লক্ষ্যে পরিচ্ছন্নতা অবলম্বন করা জরুরি। এছাড়া যৌন ও প্রজনন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ রোধসহ প্রজনন স্বাস্থ্য সমস্যা বিষয়ে সকল কুসংস্কার থেকে মুক্ত থাকতে হবে।

গর্ভকালীন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার বিষয়ে যত্নবান হতে হবে। ঝুঁকিপূর্ণ গর্ভকাল, প্রসূতিকালীন অধিক যত্নবান হওয়া ও চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে। ধর্মীয় রীতিনীতি ও সামাজিক অনুশাসন মেনে চলা, প্রজনন স্বাস্থ্যজনিত রোগ সম্পর্কে ধারণা অর্জন করা, ঝুঁকিপূর্ণ প্রসব প্রত্যাখ্যান করা, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা করতে হবে। জন্মের পরপরই এবং শিশু বয়সে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ যত্ন নিতে হবে। এসকল বিষয়ে মিসেস সেলিনা পূর্বেই সচেতন হলে ঘন ঘন সন্তান নেওয়ার ঝুঁকি, সন্তানের স্বাস্থ্যগত সমস্যা ও নিজের স্বাস্থ্য রক্ষার উপায় সম্পর্কে অবগত হতে পারতেন। ফলে তার শরীর রুগ্ন হওয়া থেকে ও সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা থেকে রক্ষা পেত। তাই স্বাস্থ্যকর্মীর পরামর্শটি সঠিক বলে আমি মনে করি।

5 views

Related Questions