1 Answers

উদ্দীপকে সুবার দাঁতের মাড়ি ফুলে ওঠে ও দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে। ভিটামিন 'বি' কোনো একক ভিটামিন নয়। ১৫টি ভিটামিন এর একত্রিত সমাবেশ হলো ভিটামিন 'বি' যাকে ভিটামিন 'বি' কমপ্লেক্স বলে। ভিটামিন 'সি' হলো পানিতে দ্রবণীয় ভিটামিন। তাজা শাক-সবজি ও ফলমূলে ভিটামিন সি পাওয়া যায়।

সুবার চোখ মুখ ফ্যাকাশে ও অল্পতেই ক্লান্ত বোধ করে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে ভিটামিন বি ও ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য গ্রহণের পরামর্শ দেন। ভিটামিন বি কোনো একক ভিটামিন নয়। এর অভাবে শিশুর বৃদ্ধি কমে যেতে পারে; এছাড়াও অনিদ্রা, ক্ষুধামন্দা, ওজন হ্রাস, শারীরিক ও মানসিক অবসাদ ইত্যাদি দেখা দিতে পারে। দেহে ভিটামিন সি এর অভাব হলে সুবার ক্ষেত্রে প্রকাশিত লক্ষণগুলো ছাড়াও হাত পা এর গাটে ব্যথা, দাঁত পড়ে যাওয়া, এনিমিয়া, চামড়ার নিচে রক্তক্ষরণ হয়ে কালচে দাগ হওয়া ইত্যাদি হতে পারে।

তাই ডাক্তার সুবার স্বাস্থ্যের উন্নতির জন্যে ভিটামিব বি ও সি গ্রহণের যে পরামর্শ দিয়েছেন তা যুক্তিযুক্ত।

5 views

Related Questions