1 Answers
আলসার পাকস্থলির ক্ষতজনিত কারণে হয়ে থাকে।
আলসারের প্রধান লক্ষণ হলো বুক জ্বালা করা, পেট মোচড়ানো ও বমি বমি ভাব। এছাড়া ঘায়ের তীব্রতা বেশি হলে গ্রহণী ছিদ্র হয়ে যায়। ডাক্তার রিমিকে বিভিন্ন খাবার খেতে নিষেধ করেন। যেমন-চা, কফি, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার, ভাজা খাবার, অতিরিক্ত আঁশযুক্ত সবজি, যেমন-বাঁধাকপি, ডাঁটা, মটরশুঁটি ইত্যাদি। এদের খাদ্য তালিকায় তাই বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন হয়।
ডাক্তার রিমির জন্য বিশেষ পথ্য পরিকল্পনার পরামর্শ দিলেন। এধরনের রোগীদের সকালে সিদ্ধ আটার রুটি, নরম সিদ্ধ ডিম, কলা বা পেঁপে, লাল চা, কিছু সময় পরে চিড়া, বিস্কুট, মুড়ি খাওয়া উচিত। দুপুর বেলা নরম ভাত ১ কাপ, মাছ বা মাংসের ঝোল আধা কাপ, কাঁচা পেঁপের তরকারি আধা কাপ, বিকেলে বিস্কুট, কলা ১টি এবং রাতে নরম ভাত, বা রুটি নিরামিষ, ১ কাপ দুধ বা ১ পরিবেশন পুডিং খেতে দেওয়া উচিত। কারণ এসকল খাবারে তেল, মসলা, ঝোল কম থাকে, সহজেই হজম হয়, আঁশ কম থাকে। এগুলো ভাজা হয় না বলে পাকস্থলির ক্ষততে এধরনের খাবার ক্ষতি করে না ও রোগী আরাম পায়।
তাই আলসারের রোগীকে উপরিউক্ত নিয়মে পথ্য দেওয়া উচিত। সুতরাং বলা যায়, ডাক্তারের পরামর্শটি যথার্থ ছিল।