উমরের পাটের থলে ব্যবহারের পরামর্শটি তুমি কীভাবে মূল্যায়ন করবে? যুক্তিসহ লেখ। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে বিক্রেতাকে উমরের পাটের থলে ব্যবহারের পরামর্শটি নিঃসন্দেহে অত্যন্ত যৌক্তিক।
পলিথিন বহুল ব্যবহৃত একটি ক্ষতিকর সামগ্রী। পলিথিনের পরিবর্তে পাটের থলে ব্যবহার করা অধিক পরিবেশ বান্ধব।
পলিথিন উৎপাদনে ব্যবহৃত হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ যার ফলে পলিথিনের পচন প্রক্রিয়া অনেক সময়সাপেক্ষ। মাটিতে পলিথিন ফেলা হলে তা মাটির স্বাভাবিক কার্যক্ষমতাকে বিনষ্ট করে। এর ফলে পানি নিচের দিকে প্রবেশে বাধাগ্রস্ত হয়। পলিথিন যখন খাবারের প্যাকেট হিসেবে ব্যবহার করা হয় তখন তা খাবার উপাদানের ওপরও বিক্রিয়া করে। এতে খাবারের মান বিনষ্ট হওয়া ছাড়াও খাবারকে মানবদেহের জন্য ক্ষতিকর করে তুলতে পারে।
উমর পলিথিনের এসব ক্ষতিকর দিক বিবেচনা করে পলিথিনের ব্যাগের পরিবর্তে পাটের থলে ব্যবহারের পরামর্শ দিল। পাটের থলেতে কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না বলে এটি খাবার বহনের জন্য উত্তম। তাই আমি মনে করি, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনায় এনে পলিথিনের পরিবর্তে পাটের থলে ব্যবহারের পরামর্শ অত্যন্ত যৌক্তিক।