1 Answers
বুকের দুধ সবসময় নিয়ম করে খাওয়ানো ভালো। নিয়মমাফিক দুধ পান করালে হজম ক্রিয়া স্বাভাবিক থাকে এবং মায়ের দুধও চাহিদা অনুযায়ী পরিমিত পরিমাণে নিঃসরিত হয়।
উদ্দীপকের মিতু তার বাচ্চাকে দুধ খাওয়ালে প্রায়ই সে বমি করে দেয়। সে ঠিকমতো দুধ হজম করতে পারছে না বলেই তা বমি হয়ে বের হয়ে আসছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। শিশুকে মায়ের দুধ দেওয়ার আগে মাকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুত হতে হবে। মিতু তার সমস্যাটি নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে নিয়মমাফিক দুধ পান করানোর পরামর্শ দেন। কারণ এতে শিশুর হজম ক্রিয়া ঠিক থাকে। মায়ের শরীর থেকে সঠিক মাত্রায় দুধ নিঃসরণ হয়। মা আগে থেকে প্রস্তুত হয়ে যথাসময় ধরে ঠিকমতো বসে শিশুকে দুধ পান করাতে পারেন এবং এতে শিশুর চাহিদাও পরিমিত মাত্রায় মেটে। শিশুর পেট ঠিকমত ভরে। শিশু তৃপ্তি পায়। ফলে তার বমি হওয়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া মা যদি ঠিকমত আসনে বসে দুধ দেন, তবে তা শিশু সহজভাবে পান করতে পারে।
এ সকল কারণেই নিয়ম মেনে দুধ পান করানো উচিত। মিতুও এসকল পরামর্শ ঠিকমতো মেনে চলে যা তার সন্তানের বমির সমস্যাটি কমিয়ে দেয়।