1 Answers

শিশুর জীবনের অন্যান্য সময়ের মতো নবজাতকালেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে।

নবজাতক শিশুর প্রধান কাজ হচ্ছে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানো। তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ করা যায়।

মিতুর বাচ্চাটি নবজাতককালে অবস্থান করছে। এ সময়ে যেসকল স্বাস্থ্যগত সমস্যা দেখা যায় তার মধ্যে বমি করা বা উগরানো একটি সাধারণ সমস্যা। খুব ছোট শিশুদের পাকস্থলি ও অস্ত্রের পেশি মজবুত না থাকাতে তরল খাদ্য অতি সহজেই মুখ দিয়ে বেরিয়ে আসে। বিশেষ করে খাওয়ানোর পর চিত করে শোয়ালে বা কোলে নিয়ে ঝাঁকাঝাঁকি করলে এরূপ উরানো বেশি দেখা যায়। তাই খাওয়ানোর পর শিশুকে কিছুক্ষণ কোলে বসিয়ে রাখলে এবং শিশুর পিঠ চাপড়িয়ে বাতাস বের করালে ভালো ফল পাওয়া যায়। মিতু বাচ্চাটিকে খাওয়ানোর পর এই পদ্ধতিটি অবলম্বন না করায় তার বাচ্চার এরূপ সমস্যা দেখা দিয়েছে। যা নবজাতক শিশুর একটি সাধারণ সমস্যা হিসেবে পরিচিত।

5 views

Related Questions