“বোতলের দুধ খাওয়ার কারণে সেতুর শিশুটির স্বাস্থ্যগত সমস্যাগুলো দেখা দিয়েছে।”- ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের শালদুধ খাওয়ানো শিশু জীবনের শ্রেষ্ঠ সূচনা। শালদুধে প্রচুর পরিমাণে প্রোটিন ও নবজাতকের দেহে রোগ প্রতিরোধকারী প্রয়োজনীয় অ্যান্টিবডি থাকে। তাই শালদুধ শিশুকে খাওয়ানো উচিত।
সেতু তার শিশুকে জন্মের পর বুকের দুধ না দিয়ে বোতলের দুধ খাওয়ায়। তাই প্রায়ই তার নানাবিধ অসুখ যেমন- পেট ব্যথা ও পাতলা পায়খানা লেগেই থাকে। এ ধরনের স্বাস্থ্যগত সমস্যার কারণ বোতলের দুধ পান করানো। মায়ের প্রথম দুধ হতে শিশু যে অ্যান্টিবডি ও ইমিউনোগ্লোবিন পেয়ে থাকে তা হতে সেতুর শিশুটি বঞ্চিত হয়েছে। ফলে তার মধ্যে রোগ প্রতিরোধকারী এন্টিবডির অভাব দেখা দিয়েছে। এছাড়া শালদুধ শিশুকে নানা রোগ হতে রক্ষা করে। যেহেতু বোতলের দুধ মাতৃদুগ্ধের মতো টাটকা হয় না, তাই নানা ধরনের সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পায়। যেমন- ডায়রিয়া, পেটের অসুখ, এলার্জি ইত্যাদি।
তাই বোতলের দুধ পান করানোর ফলেই সেতুর শিশুটির এ ধরনের স্বাস্থ্যগত সমস্যাগুলো দেখা দিয়েছে।