1 Answers

নবজাতক শিশুর সুস্থতার জন্য প্রয়োজন যথাযথ পরিচর্যা। নবজাতকের ত্বক অনেক সংবেদনশীল হয়। তারা অনেক নাজুক থাকে। আবার উপযুক্ত পরিবেশ ও পরিচর্যায় শিশুরা দ্রুত বাড়ে। কিন্তু যথাযথ পরিচর্যার অভাবে রেবেকার সন্তান অসুস্থ হয়ে পড়ে। এজন্য রেবেকার করণীয় হলো-

ভূমিষ্ঠ হওয়ার পরেই তার শিশুকে হালকা গরম পানিতে গোসল করাতে হবে। গা মোছার জন্য নরম সুতি কাপড় এবং কোমল সাবান ব্যবহার করতে হবে। প্রস্রাব পায়খানার পর শিশুকে ভেজা ন্যাপকিনে রাখা উচিত নয়। সদ্যপ্রসূত শিশু দিনে-রাতে প্রায় ২০ ঘণ্টাই ঘুমায়। সে যাতে অবাধে সারারাত ঘুমাতে পারে তার ব্যবস্থা করতে হবে। নাকে সর্দি বা কাশি, কানে ব্যথা, হজমের গণ্ডগোল প্রভৃতিতে শিশুর ঘুমের ব্যাঘাত হয়। তাই এগুলোর সময়মতো চিকিৎসা করানো উচিত। শিশুর জন্য নরম সুতি বস্ত্র সবচেয়ে ভালো। শিশুকে অতিরিক্ত কাপড় পরানো উচিত নয়। হালকা ডিজাইনের ঢিলেঢালা সুতি জামা শিশুর জন্য স্বাস্থ্যকর ও আরামপ্রদ। শিশুর কক্ষ আলো-বাতাসপূর্ণ হতে হবে। শিশুকে প্রত্যেকদিন কিছুক্ষণের জন্য মুক্ত আলো-বাতাস ও সূর্যের আলোতে রাখতে হবে। এতে তার দেহে ভিটামিন ডি তৈরি হবে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে রেবেকার উচিত তাকে বুকের দুধ খাওয়ানো।

রেবেকার শিশুর সুস্থতায় উপরিউক্ত বিষয়গুলো মেনে চলতে হবে।

4 views

Related Questions