1 Answers

আনোয়ার দম্পতির শিশুর মধ্যে বিকাশের 'বিকাশ পরিবর্তনের সাথে সম্পর্কিত' নীতিটি সম্পর্কিত।

জন্মের সময় মাথার আকৃতি থাকে শিশুর সমগ্র শরীরের ১/৪ অংশ। যেখানে পূর্ণবয়স্ক মানুষের মাথার আকৃতি থাকে তার সম্পূর্ণ শরীরের ১/৭ অংশ। অর্থাৎ ক্রমে মাথার বৃদ্ধি কমে আসে এবং মাথার আকারের সাথে সামঞ্জস্য রক্ষার জন্য শরীরের নিম্নাংশ আনুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকে।

উদ্দীপক হতে আমরা দেখতে পাই মিসেস আনোয়ার হঠাৎ লক্ষ করেন তার শিশুটির মাথার আকৃতি শরীরের অন্যান্য অঙ্গগুলো থেকে বড়। তিনি বিষয়টি নিয়ে শঙ্কিত। কিন্তু বিকাশের নীতি অনুযায়ী শিশুর দৈহিক পরিবর্তন আনুপাতিক হারে হয়। জন্মের সময় মাথার আকৃতি বড় থাকে। ফলে গলা ছোট, ঘাড় খাটো দেখায়। অর্থাৎ এটি একটি সাধারণ নীতি যা সকল শিশুর ক্ষেত্রেই দেখা যায়। এই পরিবর্তনগুলোর ফলেই শিশু ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হয়।

5 views

Related Questions