1 Answers
রসুলপুর গ্রামে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে গ্রামের গবাদিপশুর কৃমির আক্রমণ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হওয়ায় এ সমস্যার উদ্ভব হয়েছে। এছাড়াও অন্য যে সমস্যাগুলো রসুলপুর গ্রামে সৃষ্টি হয়েছে সেগুলো হলো:
i. বন্যা কবলিত হওয়ায় গবাদিপশুর আবাসস্থলের সংকট তৈরি হয়েছে।
ii. বন্যার কারণে উক্ত গ্রামের ঘাস ডুবে গেছে। ফলে মানুষ ও গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে।
iii. বন্যার কারণে মাঠ-ঘাট, পুকুর-ডোবা, টিউবওয়েল ডুবে গেছে। ফলে উক্ত গ্রামে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।
iv. খাদ্যের অভাবে রসুলপুরে গবাদিপশু অপুষ্টিতে ভুগছে। এতে বিভিন্ন সংক্রামক রোগ দেখা দিয়েছে ও কৃমির আক্রমণ বেড়েছে।
V. পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়ায় অনেক পশুর মৃত্যু ঘটেছে।
অতএব, বন্যার কারণে রসুলপুর গ্রামে উল্লিখিত সমস্যাগুলো দেখা দিয়েছে।