1 Answers

উদ্দীপকে জসিম মিয়ার জমির pH মান ৮ এর ঊর্ধ্বে অর্থাৎ মাটির হাইড্রোজেন আয়নের পরিমাণ ঋণাত্মক। উল্লেখ্য যে, ঋণাত্মক হাইড্রোজেন মান দ্বারা H' আয়নের মান কম বুঝানো হয়েছে। অর্থাৎ OH এর মান বেশি। তাই জমিটিতে ক্ষারীয় অবস্থার সৃষ্টি হয়েছে।

অনেক কারণে মাটিতে ক্ষারত্বের সৃষ্টি হতে পারে। নিষ্কাশনের অভাবে মৃত্তিকায় ক্ষারত্ব সৃষ্টি হয় বা অধিক পরিমাণে বাষ্পীভবনের ফলে ক্ষারত্ব দেখা দিতে পারে। জসিম মিয়ার জমির মাটি চুনাপাথর, ডলোমাইট ইত্যাদি ক্ষারীয় শিলা হতে সৃষ্টি হয়েছে। তাই মাটি ক্ষারীয় বিক্রিয়া প্রদর্শন করে। বাংলাদেশের বহু পলিমাটি অঞ্চলে চুন জাতীয় দ্রব্য বেশি। এ কারণে মাটির বিক্রিয়া ক্ষারীয়। অধিক তাপমাত্রা ও অল্প বৃষ্টিপাতের ফলে অনেক স্থানের মৃত্তিকায় ক্ষারীয় বিক্রিয়া সৃষ্টি হয়। অন্যদিকে রমিজ মিয়ার অধিক ক্ষারীয় সার ব্যবহারের ফলে জমিতে ক্ষারত্ব দেখা দেয়। মাটিতে অধিক পরিমাণে CaCO₃ উপস্থিত থাকলে মাটি ক্ষারীয় হয়। সামুদ্রিক জলোচ্ছ্বাস বা জোয়ারের লোনা পানি দ্বারা কোনো ভূমি বারবার প্লাবিত হলেও মৃত্তিকায় সোডিয়ামের আধিক্য দেখা দেয়। ফলে মৃত্তিকা ক্ষারধর্মী হয়ে পড়ে।

উপরিউক্ত কারণে জমিতে ক্ষারীয় অবস্থার সৃষ্টি হতে পারে।

4 views

Related Questions