1 Answers

গাউদ্দীপকের চিত্রের পশুটি ক্ষুরা রোগে আক্রান্ত। ক্ষুরা রোগ গবাদিপশুর ভাইরাসজনিত একটি মারাত্মক রোগ। পিকরনা ভাইরাসের আক্রমণে গরুর ক্ষুরা রোগ হয়। ক্ষুরা রোগে আক্রান্ত হলে গাভির যে লক্ষণগুলো দেখা যায় তা নিচে দেওয়া হলো- 

১. জিহ্বা, দাঁতের মাড়ি, মুখের ভিতর এবং পায়ের ক্ষুরের মাঝখানে ফোস্কা ওঠে ও ঘায়ের সৃষ্টি হয়। 

২. মুখ দিয়ে লালা ঝরে, ঠিকমতো খাবার খেতে পারে না। 

৩. শারীরিক/দৈহিক গঠন নষ্ট হয়।

৪. ওলানে ফোস্কা ওঠে এবং দুধ কমে যায়। 

৫ . ছোট বাছুরের ক্ষেত্রে হৃৎপিণ্ড আক্রান্ত হয় এবং কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ মারা যায়।

4 views

Related Questions