1 Answers
উদ্দীপকে কাজলের পুকুরের মাছে ক্ষতরোগের আক্রমণ হয়েছিল। পানির দূষিত পরিবেশে প্রথমে ভাইরাস এবং পরবর্তী পর্যায়ে ছত্রাক ও ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ সৃষ্টি হয়। এই রোগ সংক্রমণের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক মড়ক দেখা দেয়। শীতকালে এ রোগ বেশি হয়। ক্ষত রোগের ক্ষেত্রে প্রাথমিকভাবে মাছের গায়ে লাল লাল দাগ দেখা যায়। পরে সেগুলো ফুলে ওঠে এবং ক্রমান্বয়ে সাদা হতে থাকে। পরবর্তীতে সাদা ফোলা অংশ ফেটে যায় এবং হালকা বা গভীর ঘা বা ক্ষতের সৃষ্টি হয়। ক্ষতে চাপ দিলে অনেক সময় দুর্গন্ধযুক্ত পুঁজ বের হয়। আক্রান্ত মাছের লেজ ও পাখনার কিছু অংশ পচে খসে পড়ে। আক্রান্ত মাছ - খাদ্য গ্রহণের পরিমাণ কমিয়ে এবং ভারসাম্যহীনভাব চলাফেরা করে।
4 views
Answered