1 Answers
উদ্দীপকে রসুলপুর গ্রামের ক্ষমতা কাঠামোয় সনাতন উপাদানের গুরুত্ব হ্রাস পাচ্ছে'- বক্তব্যটির সাথে আমি একমত।
রসুলপুর গ্রামের ক্ষমতা কাঠামোয় সনাতন উপাদান বলতে ভূমি মালিকানাকে বোঝানো হয়েছে। গ্রামীণ ক্ষমতা কাঠামোর গবেষণায় ভূমি মালিকানা একটা স্বাধীন চলক হিসেবে প্রাধান্য পেয়েছে। ভূমি মালিকানা ছাড়াও আরও কয়েকটি সনাতন উপাদান রয়েছে, যেমন- নেতৃত্ব, বংশ মর্যাদা, জ্ঞাতিগোষ্ঠী ইত্যাদি। গ্রামীণ সমাজে প্রভাবশালী ব্যক্তিরাই নেতৃত্ব দিয়ে থাকেন। যদিও বর্তমানে এক্ষেত্রে পরিবর্তন সাধিত হচ্ছে। গ্রামীণ সমাজে যাদের বংশ মর্যাদা উঁচুতে তারাই ক্ষমতাবান এবং জ্ঞাতিগোষ্ঠীর সাহায্যে সহজে নেতৃত্ব লাভ করে। তবে বর্তমানে গ্রামের ক্ষমতা কাঠামোয় সব সনাতন উপাদানের গুরুত্ব কমে যাচ্ছে।
উদ্দীপকেও দেখা যায়, রসুলপুর গ্রামের সচ্ছল প্রভাবশালী ব্যক্তি। করিম শেখ প্রচুর ভূ-সম্পত্তির মালিক। গ্রামে তার যথেন্ট প্রভাব প্রতিপতি কিন্তু ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা জামালের কাছে জমিসংক্রান্ত বিবাদ মীমাংসার জন্য করিম শেখের যেতে হয়। উদ্দীপকের শেষে দেখা যায়, উচ্চশিক্ষিত তরুণ সমাজকর্মী মাজেদ বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়। এইসব ঘটনা গ্রামীণ ক্ষমতা কাঠামোয় সনাতন উপাদানের গুরুত্ব হ্রাসকে ইংগিত করে।
আলোচনার পরিশেষে বলা যায়, গ্রামের, ক্ষমতা কাঠামোয় সনাতন উপাদান তথা বিপুল পরিমাণ ভূসম্পত্তি, বংশমর্যাদা, জ্ঞাতিগোষ্ঠীর আধিক্যতা ইত্যাদির গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে।