1 Answers

আনিস ইজমার শর্তাবলি পরিপূর্ণভাবে উপস্থাপন করতে পারেনি। বরং আংশিক উপস্থাপন পরিলক্ষিত হয়েছে। গ্রহণযোগ্য ও যথাযথ ইজমা সংগঠনের জন্য কতগুলো শর্তপূরণ আবশ্যক। আনিস যেসব শর্তের মধ্যে কেবল দুটি শর্ত উপস্থাপন করেছে। তার উল্লিখিত শর্ত দুটি বাদেও ইজমা সংঘটনের জন্য কুরআন- সুন্নাহসম্মত বিষয় হওয়া, মুজতাহিদ হওয়া, মুজতাহিদদের যুগ শেষ হওয়া, পূর্ববতীদের মতবিরোধ না থাকা প্রভৃতি শর্ত বিদ্যমান রয়েছে।

উদ্দীপকের আনিস ইজমার শর্ত হিসেবে সবার ঐকমত্য ও ইজতিহাদি বিষয় হওয়া এ দুটি শর্ত চিহ্নিত করেছে। ইজমার প্রধান বৈশিষ্ট্যই হলো সবার ঐকমত্য। তবে ইজমার বিষয়টি প্রচুর গবেষণার সুযোগ থাকতে হবে। এটি হলো ইজতিহাদি বিষয়। এ দুটি শর্তপূরণের পাশাপাশি কুরআন সুন্নাহর মূলনীতির বিরুদ্ধে যায় এমন কোনো বিষয়ে ইজমা করা যাবে না। আবার যারা ইজমা করবেন তাদের সবার মুজতাহিদ হওয়া ইজমা সংঘটনের শর্ত। মৃত্যুর পূর্ব পর্যন্ত মুজতাহিদদের ইজমাকৃত বিষয়ে স্থির মত পোষণ করাও ইমাম শাফি'ঈ (র) এর মতে, ইজমার শর্ত। অন্যান্য ইমামগণ এ শর্তের বিরোধিতা করেছেন। ইজমার সর্বশেষ শর্ত হলো, যে বিষয়ে ইজমা হবে সেটি মতবিরোধপূর্ণ হবে না।

ইজমার উপরের শর্তসমূহ উদ্দীপকে পরিপূর্ণভাবে উপস্থাপিত হয়নি, বরং এক্ষেত্রে আংশিক উপস্থাপন পরিলক্ষিত হয়।

5 views

Related Questions