1 Answers

উদ্দীপকের উক্তিটি হলো, 'বাংলাদেশে বনায়নের সম্ভাবনা উজ্জ্বল'। নিচে উদ্দীপকের এ উক্তিটির সপক্ষে আমার মতামত ব্যক্ত করা হলো- 

১. বাংলাদেশের মাটির গুণাবলি ও জলবায়ু বনায়নের অনুকূলে। ২. এদেশে অনেক প্রজাতির বৃক্ষ চারা উৎপাদন সম্ভব। 

৩. বাংলাদেশের উঁচু জমিতে বনায়ন করে বনজ সম্পদ অনেক গুণে বাড়ানো যায়। 

৪. সরকারি পরিকল্পনার মাধ্যমে সামাজিক বনায়ন কার্যক্রম দ্রুত সম্প্রসারণ সম্ভব। 

৫. বাংলাদেশে বন ও উদ্যান তৈরির মাধ্যমে পর্যটন ব্যবসায় প্রসার সম্ভব। 

৬. পাহাড়ি বনের পুনর্বাসন করে বনের উৎপাদন ২-৩ গুণ বৃদ্ধি করা সম্ভব।

উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, এদেশে বনায়নের সম্ভাবনা উজ্জ্বল। এতে একদিকে যেমন দেশের পরিবেশ ঠিক থাকবে, অন্যদিকে তেমনি জনসাধারণের অর্থনৈতিক সচ্ছলতাও আসবে।

4 views

Related Questions