1 Answers

সালেহা দৃষ্টি প্রতিবন্ধিতা জনিত সমস্যায় ভুগছে। দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে যেসকল লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে কতিপয় সালেহার মধ্যে বিরাজমান। যেমন- প্রায়ই চোখ ফুলে যাওয়া, চোখ ঘন ঘন রগড়ানো, চোখ কুঁচকিয়ে বক্র দৃষ্টিতে টিভি দেখা ইত্যাদি। দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে দূরের জিনিস দেখতে সমস্যা হওয়া ছাড়াও কিছু আচরণ দেখে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের প্রাথমিকভাবে চিহ্নিত করা যায়। যেমন- চোখের পাতা লাল হওয়া, বক্র দৃষ্টি, চোখের দ্রুত নড়াচড়া, চোখে ব্যথা, মাথা ব্যথা, বর্ণ উল্টো দেখা, অতিরিক্ত সংবেদনশীলতা ইত্যাদি। যেহেতু সালেহার সমস্যাগুলো স্কুলে যাওয়ার আগেই দেখা দিয়েছিল এবং এগুলো দৃষ্টি প্রতিবন্ধিতার লক্ষণের সাথে সম্পৃক্ত ছিল তাই শিক্ষকের পূর্বে সালেহার মায়ের সালেহার দৃষ্টিশক্তির সমস্যা চিহ্নিত করা উচিত ছিল।

4 views

Related Questions