1 Answers
গর্ভবতী হিসেবে সালেহাকে পরিমাণমতো পুষ্টিকর খাবার খেতে হবে। গর্ভাবস্থায় মায়ের শরীর ও মনের যত্ন নেওয়া আবশ্যক। কারণ এতে মা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকেন এবং নির্দিষ্ট সময়ে কোনো জটিলতা ছাড়া একটি সুস্থ শিশুর জন্ম নিতে পারেন।
সালেহার এরূপ শারীরিক অবস্থায় কতগুলো বিষয়ে সচেতন থাকা উচিত। শরীরকে সুস্থ রাখার জন্য তাকে নিয়মিত কাজ করতে হবে। তবে গর্ভাবস্থার প্রথম তিন মাস তাকে কোনো ভারি কাজ করা থেকে বিরত থাকতে হবে। কাজের পাশাপাশি তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এছাড়া শারীরিক সুস্থতার জন্য তাকে নিয়মিত গোসল করতে হবে, কোষ্ঠ পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এছাড়া এ সময়ে সালেহাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। কারণ এ সময়ে কোনো জটিলতা ধরা পড়লে তা সময়মতো চিকিৎসা করলে মা ও শিশু উভয়েই সুস্থ ও স্বাভাবিক থাকবে। এজন্য প্রথমদিকে প্রতি মাসে অন্তত একবার চিকিৎসকের কাছে পরীক্ষার জন্যে দেখাতে হবে। ৭ মাস পর মাসে ২ বার এবং ৯ মাস হতে সন্তান প্রসবকাল পর্যন্ত প্রতি সপ্তাহে ১ বার দেখাতে হবে।