1 Answers

জয়ন্ত ও জয়ার শিশুটি হঠাৎ করেই গর্ভের ৭ম মাসে জন্মগ্রহণ করে। এ সময়ের শারীরিক বিকাশ নিচে ব্যাখ্যা করা হলো-

ভ্রূণাণু সপ্তম মাসে লম্বায় হয় ৩৮-৪০ সে. মি. এবং ওজন হয় ২.৫ পাউন্ড। এসময় ভ্রূণের মস্তিষ্কের বৃদ্ধির সাথে দৈহিক কার্যকলাপও দ্রুত হারে বৃদ্ধি পায়। স্নায়ুতন্ত্র বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রস্তুত হতে থাকে। ফুসফুস কিছুটা কর্মক্ষম হয়। এসময় ভ্রূণ খাবার গ্রহণ ও রেচন ক্ষমতা লাভ করে। জীবন ধারণের প্রয়োজনীয় কার্যকলাপ ভ্রুণ লাভ করে। এই সময় সন্তান জন্ম নিলে বেঁচে থাকার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে বিশেষ ব্যবস্থা, যত্ন ও চিকিৎসার প্রয়োজন হয়। ৭ম মাসে মস্তিষ্কের বৃদ্ধি দ্রুত হয় এবং দৈহিক কার্যকলাপ বৃদ্ধি পায়। শিশু বলিষ্ঠভাবে নড়াচড়া করতে পারে, মূত্র ত্যাগ করতে পারে। এ ধরনের শিশুদের অপরিপক্ক শিশু বলে।

8 views

Related Questions