1 Answers
একটি শিশুর জন্যে বর্ধন ও বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। শিশুর ওজন, উচ্চতা, আয়তন ইত্যাদি পরিমাণগত বৈশিষ্ট্যের পরিবর্তন বা পূর্ণতা প্রাপ্তি হলো বর্ধন। অপরদিকে, চিন্তাশক্তি, স্মরণশক্তি ইত্যাদির গুণগত পরিবর্তন হলো বিকাশ। বিকাশ প্রকাশ পায় আচরণের মাধ্যমে।
উদ্দীপকে উল্লিখিত মিলির জন্ম পরবর্তী শারীরিক গঠন ও তিন বছর বয়সের শারীরিক গঠনে পার্থক্য বিদ্যমান। জন্মের পর থেকে ধীরে ধীরে তার শারীরিক বৃদ্ধি ঘটেছে। তার হাত, পা, মাথা এবং অন্যান্য অঙ্গ বয়সের সাথে বৃদ্ধি পেয়েছে। তার ওজন ও উচ্চতা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মিলির শারীরিক বর্ধন ঘটেছে। অন্যদিকে, মানসিকভাবেও পূর্বের তুলনায় মিলি পরিপক্বতা লাভ করেছে। জন্মের পর মিলি কান্নার মাধ্যমে নিজের চাহিদা প্রকাশ করতো। কিন্তু বর্তমানে তিন বছর বয়সে মিলি কথা বলতে পারে। অর্থাৎ তার ভাষা, চিন্তা ও স্মৃতির বিকাশ ঘটেছে। মিলির শারীরিক পরিপক্বতা ও অভিজ্ঞতার পারস্পরিক ক্রিয়ার ফলে তার বিকাশ সাধিত হয়েছে। তার শারীরিক বর্ধন সঠিক প্রক্রিয়ায় না ঘটলে তার বিকাশও বাধাগ্রস্ত হতো। তাই বলা যায়, 'বর্ধন ও বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত'।