1 Answers
হাতেম আলী আলু চাষ করতে গিয়ে দেখলেন এর পাতা, ডগা ও কাণ্ডে ছোট ভিজা দাগ যা ক্রমান্বয়ে বড় হয়ে পাতা, ডগা ও কান্ডকে ঘিরে ফেলল।
হাতেম আলীর গাছের লক্ষণগুলো থেকে বোঝা যায় তার জমিতে Phytophthora infestans নামক ছত্রাক আক্রমণ করেছে। ফলে গাছে লেইট ব্লাইট রোগ সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে তাকে নিচের প্রক্রিয়া অবলম্বন করতে হবে-
i. রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে।
ii. আক্রান্ত জমিতে সময়মতো সেচ প্রয়োেগ নিশ্চিত করতে হবে।
iii. সুষম সার প্রয়োগ করতে হবে।
iv. আগাম আলুর জাত চাষ করতে হবে।
v. রোগ দেখা দেওয়ার সাথে সাথে রিডোমিল (২%), ডাইথেন এম-৪৫ (০.২%) ইত্যাদি ছত্রাকনাশক অনুমোদিত হারে ১০-১২ দিন পরপর স্প্রে করতে হবে।
অতএব বলা যায়, উপরে উল্লিখিত প্রক্রিয়া অবলম্বন করে হাতেম আলী তার সমস্যা সমাধান করে আলুর উৎপাদন বৃদ্ধি করতে পারবেন।