1 Answers

উদ্দীপকে লক্ষ্যমাত্রাজনিত সমস্যা সমাধানে গামা গ্রুপের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা কী হতে পারে তা নিরূপণ এবং পরবর্তী পরিকল্পনায় কীভাবে তা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে সংশোধনীমূলক ব্যবস্থা বলা হয়।

উদ্দীপকে জনাব রফিক তার নির্ধারিত লক্ষ্যমাত্রা কখনই পূরণ করতে পারেননি। তাই তিনি লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে চিন্তিত। এজন্য তার কারণ উদঘাটন করে সংশোধনীমূলক পদক্ষেপ গ্রহণ করা দরকার।

নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়ে চিহ্নিত বিচ্যুতি বা ভুল-ত্রুটি সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। যে সকল কারণে ভুল-ত্রুটি বা বিচ্যুতি ঘটেছে সে সকল কারণ দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রয়োজনে পরিকল্পনাকে নতুন করে ঢেলে সাজাতে হয়। পাশাপাশি সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, সমন্বয়, প্রেষণা এমনকি নিয়ন্ত্রণ প্রক্রিয়াতেও পরিবর্তন এনে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। এক্ষেত্রে গামা গ্রুপকে লক্ষ্যমাত্রাজনিত সমস্যার সমাধানে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

5 views

Related Questions