উদ্দীপকের সমস্যা সমাধানে গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম- এর যথার্থতা মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে অধ্যক্ষ সাহেবকে কলেজের সমস্যা সমাধানে গণতান্ত্রিক নেতৃত্ব প্রদান করাটা উত্তম বলে আমি মনে করি।
যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা গণতান্ত্রিক মানসিকতাসম্পন্ন হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মতামত ও পরামর্শ গ্রহণ করে তাকে গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব বলে।
অধ্যক্ষ সাহেব যেভাবে বোঝেন, তিনি সেভাবেই নির্দেশনা দেন। নির্দেশ প্রতিপালিত না হলে রাগ করেন ও ভয়-ভীতি দেখান। ফলে কলেজটির শিক্ষা মানের অবনতি ঘটেছে। অধ্যক্ষ সাহেব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে কাজ আদায় করেন এতে শিক্ষামানের ব্যাঘাত ঘটছে।
এমতাবস্থায় অধ্যক্ষ সাহেব সিদ্ধান্ত গ্রহণে অধস্তনদের সম্পৃক্ত করলে সবার মাঝে উৎসাহ সৃষ্টি হবে। সবাই আন্তরিকভাবে কাজ করলে শিক্ষার মানও বৃদ্ধি পাবে। কোনো জটিল পরিস্থিতিতে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটি ফলপ্রসূ হবে। সুতরাং বলা যায়, অধ্যক্ষ মি. উদ্দিনকে কলেজের শিক্ষামান এগিয়ে নিত হলে তার ব্যবহৃত নেতৃত্ব কৌশলে পরিবর্তন আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।