1 Answers
উদ্দীপকে আরিফ জুট মিলে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এবং MM গ্রুপে গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। কর্মী বিবেচনায় উদ্দীপকের দুটি প্রতিষ্ঠানের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং নিজে ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করে। এরূপ নেতৃত্ব সাধারণত নেতিবাচক হয় এবং এক্ষেত্রে কর্মীদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করা হয়ে থাকে। অপরদিকে, যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা গণতান্ত্রিক মানসিকতাসম্পন্ন হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মতামত ও পরামর্শ গ্রহণ করে, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এ ক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে। এরূপ নেতৃত্বের অধীনে কর্মীদের মনোবল, নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধি পায়। উদ্দীপকে আরিফ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক কার্যসম্পাদনে কারো মতামতকে মূল্য না দিয়ে নিজের মতকে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট থাকেন। প্রতিষ্ঠানে জেনারেটর ক্রয়ের প্রসঙ্গে সবাই জাপান থেকে জেনারেটর ক্রয়ের মতামত দেয়। কিন্তু তিনি একক সিদ্ধান্তে সেটি চীন থেকে ক্রয় করেন। অন্যদিকে MM গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একজন ধীরস্থির ব্যক্তি। প্রতিষ্ঠানে জেনারেটর ক্রয়ের সময় তিনি ২ সভায় মতামত নেন। সভার অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে তিনি জাপান থেকে জেনারেটরটি ক্রয় করেন। এ প্রতিষ্ঠানে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক ইতিবাচক। উপর্যুক্ত দুই প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরন পর্যালোচনা করে বলা যায়, গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম।