1 Answers
উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণের ফলে সফলতা অর্জন হচ্ছে বলে আমি মনে করি।
যে ব্যবস্থাপনায় ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণে তাদের অধস্তনের সাথে পরামর্শ গ্রহণ করে তাকে গণতান্ত্রিক সংগঠন বলে।
উদ্দীপকে মিস নুসাইবা তার কারখানায় সিদ্ধান্ত গ্রহণে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পরামর্শ গ্রহণ করেন। এতে সংগঠনের প্রতি কর্মীরা সন্তুষ্ট থাকেন। কারণ, সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ করানো হয়। যেসব প্রতিষ্ঠান গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করে থাকে তাদের সফলতা অর্জনের সম্ভাবনা বেশি থাকে।
মিস নুসাইবার প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব থাকার কারণে প্রশাসনের প্রতি সবার ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিষ্ঠানটি সফলতা পাচ্ছে বলে আমি মনে করি।