1 Answers
সমবায়ের ঐক্যের নীতির কারণে প্রতিষ্ঠানটি বাধা-বিপত্তি পেরিয়ে সফলভাবে চলছে- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।
সকলে মিলে এভাবে, একমনে ও একত্রে চলার দৃঢ় অভিব্যক্তি, প্রবণতা ও অবস্থাকে একতা বলে। ঐক্যবদ্ধভাবে এই চলার ফলে যে শক্তির সৃষ্টি হয় তা 'একতাই বল' নামে অভিহিত। এই প্রধান মূলনীতির ওপর সমবায় প্রতিষ্ঠিত।
উদ্দীপকে দেখা যায়, মানিকগঞ্জের রমিজ মিয়াসহ ৫০ জন মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানের ৩ জন সদস্য এমন কাজ করেছিল যাতে সমিতির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়। কিন্তু অন্য সদস্যগণের দৃঢ় অবস্থানের কারণে উল্লিখিত ৩ জন সদস্য তাদের আচরণ পরিবর্তনে বাধ্য হয়। যদি উক্ত ৩ জন সদস্যদের অনাকাঙ্ক্ষিত আচরণে প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যগণ ঐক্যবদ্ধভাবে চাপ প্রয়োগ না করতেন তাহলে তাদের আচরণের কারণে প্রতিষ্ঠান আরও ক্ষতিগ্রস্ত হতো। মূলত ঐক্যের কারণেই প্রতিষ্ঠানটি সাফল্যজনকভাবে এগিয়ে চলছে।
সুতরাং বলা যায়, সমবায়ের ঐক্যের নীতির কারণে প্রতিষ্ঠানটি বাধা- বিপত্তি পেরিয়ে সফলভাবে চলছে- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।