উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব জায়েদের পরবর্তীতে পালনীয় নীতির যথার্থতা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব জায়েদের পরবর্তীতে পালনীয় নীতিটি হলো শৃঙ্খলা নীতি যা তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যথার্থ।
যোগ্য ব্যক্তিকে যোগ্যস্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকেই ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতি বলে।
উদ্দীপকে দেখা যায়, জনাব জায়েদ প্রথমে আদেশের ঐক্য নীতি অনুসরণ করেছেন। পরবর্তীতে তিনি কর্মীদের যার যে যোগ্যতা রয়েছে তাকে সে দায়িত্ব দেওয়ার বিষয়ে সচেষ্ট থাকেন। বস্তুগত উপকরণাদিও যেখানে যেটা ব্যবহৃত হওয়া উচিত সেভাবেই ব্যবহার করেন। অর্থাৎ তিনি শৃঙ্খলা নীতি অনুসরণ করেন।
শৃঙ্খলার নীতি বলতে উপায়-উপকরণাদির শৃঙ্খলাকে বোঝানো হয়। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না গেলে কখনোই তার নিকট থেকে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করা সম্ভব হয় না। প্রতিষ্ঠানে যোগ্য লোক নিয়োগ করলে সেখানে কখনোই অদক্ষতা, অনিয়ম ইত্যাদি ভর করতে পারে না। বস্তুগত শৃঙ্খলার বিষয়টাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যে যন্ত্রটি যেখানে থাকা দরকার যাকে যে ধরনের টেবিল-চেয়ার দেওয়া দরকার, কারখানা বিন্যাস, অফিস বিন্যাস ইত্যাদি যেভাবে হওয়া প্রয়োজন তা সেভাবে করলেই এর মাধ্যমে উপযুক্ত ফলাফল লাভ করা সম্ভব। যা জনাব জায়েদের প্রতিষ্ঠানে হয়েছে। এর ফলেই তার প্রতিষ্ঠানের সবকিছু দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে। অর্থাৎ, জনাব জায়েদের পরবর্তীতে পালনীয় শৃঙ্খলা নীতিটি যথার্থ এবং ফলপ্রসূ।