1 Answers
উদ্দীপকের মি. বিমল সরকারের সিদ্ধান্তের যে অনুপপত্তি তাহলো দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি। মি. বিমল সরকার নিরীক্ষণের ক্ষেত্রে সবগুলো বিষয় তথা সমস্ত লম্বা মানুষের উপর নিরীক্ষণ না করে শুধু কয়েকজন লম্বা মানুষের উপর নিরীক্ষণ করেছেন। তাই মি. বিমলের সিদ্ধান্তে অনুপপত্তির সমাধান করতে হলে তাকে সব লম্বা মানুষের উপর নিরীক্ষণ করতে হবে। অনুকূল কয়েকজন লম্বা মানুষের উপর নিরীক্ষণের ফলেই তার সিদ্ধান্তের অনুপপত্তি ঘটেছে। প্রাসঙ্গিক সব দৃষ্টান্ত নিরীক্ষণ করতে হবে।
কুসংস্কার ও অন্ধবিশ্বাস হলো এই অনুপপত্তির মূল কারণ। এক্ষেত্রে আগে থেকেই একটি মতবাদ দ্বারা মানুষ প্রভাবিত হয়ে থাকে। যেমন মানুষের ধারণা লম্বা হলে বুদ্ধি কম হয়। আর এই বিষয়টি নিয়ে মি. বিমল কয়েকজন লম্বা মানুষের উপর নিরীক্ষণ করে দেখেন যে এরা সবাই কম বুদ্ধির মানুষ। কিন্তু তিনি যদি কুসংস্কার দূর করে প্রতিকূল দৃষ্টান্তগুলোও যদি নিরীক্ষণ করে দেখতেন তবে তার সিদ্ধান্ত অনুপপত্তির শিকার হতো না। আবার অন্ধবিশ্বাসও দূর করে অনুপপত্তির সমাধান করতে হবে। অন্ধবিশ্বাস নিয়ে নিরীক্ষণ করলে তা অনুপপত্তির সম্মীখন হতে হবে।
সুতরাং আমরা বলতে পারি যে, মি. বিমল সরকার যে অনুপপত্তি ঘটিয়েছেন তার সমাধান করতে গেলে সব লম্বা মানুষের উপর নিরীক্ষণ চালাতে হবে। আর অন্ধবিশ্বাস ও কুসংস্কারমুক্ত নিরীক্ষণ হতে হবে। লম্বা ও বুদ্ধিমান লোকের উপরও নিরীক্ষণ চালিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তবেই অনুপপত্তি থেকে মুক্তি পাওয়া যাবে।