1 Answers

'D' নামক ব্যাংকটি তার নতুন সিদ্ধান্তের মাধ্যমে গ্রাহক ও মূলধন বৃদ্ধি, অধিক ঋণ প্রদান এবং অধিক মুনাফা আয়ের সুবিধা পেতে পারে। ব্যাংক হিসাব খোলার মাধ্যমে জনগণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে আমানত সৃষ্টি এবং মূলধন গঠন করা ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। এক্ষেত্রে ব্যাংক বিভিন্ন মেয়াদের সঞ্চয়ী আমানত সৃষ্টি করে মূলধন গঠন এবং গ্রাহক সেবার পাশাপাশি নিজেদের ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনেও সক্ষম হয়।

উদ্দীপকে 'D' ব্যাংকটি একটি সরকারি মালিকানাধীন ব্যাংক। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১০০ টাকার হিসাব খোলার সিদ্ধান্ত নেয়। তাদের এরূপ সিদ্ধান্ত নেওয়ার ফলে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী কৃষক, শ্রমজীবী এবং ছাত্রছাত্রীসহ সর্বস্তরের নিম্ন আয়ের জনগণ ব্যাংক হিসাব খোলার সুবিধা পাবে। এর ফলে জনগণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়বে এবং তারা বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল ইত্যাদি প্রদানসহ কৃষিপণ্য প্রাপ্তির সুবিধা পাবে, সেই সাথে 'D' ব্যাংক সবচেয়ে বড় যে সুবিধা পাবে তাহলো অধিক গ্রাহক তৈরির মাধ্যমে বৃহৎ মূলধন গঠন। যা তারা গ্রাহকদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করে অধিক মুনাফা অর্জনের পথকে সুগম করতে পারবে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের 'D' ব্যাংকটি নতুন সিদ্ধান্তের মাধ্যমে অধিক মূলধন গঠনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জনের সুবিধা পেতে পারে।

5 views

Related Questions