1 Answers
X লি. ব্যাংকটি গ্রাহকদের ই-ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং সুবিধা দেয়। ই-ব্যাংকিং হলো ব্যাংকিং ব্যবস্থায় অধ্যাধুনিক তড়িৎবাহী পদ্ধতি যেখানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে অতিদ্রুত নির্ভুলভাবে সম্প্রসারিত ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হয়। এক্ষেত্রে অর্থ উত্তোলন, সংগ্রহ, স্থানান্তর, লেনদেনসম্পন্নকরণ, তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রদান, যোগাযোগ ইত্যাদি কাজ ইলেক্ট্রনিক পদ্ধতিতে সম্পাদিত হয়।
উদ্দীপকের X লি. ব্যাংকটি গ্রাহকদের স্বয়ংক্রিয় গণনা যন্ত্র (ATM), ডেবিট কার্ড, ও ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, বিক্রয় বিন্দু সেবা (POS), স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা (ACHS) এবং আন্তঃব্যাংক নিকাশঘর পরিশোধ পদ্ধতি (CHIPS) ইত্যাদি সেবা প্রদান করে থাকে।
5 views
Answered