1 Answers

উদ্দীপকের হোটেল অনলাইন আসন সংরক্ষণ ব্যবসায় সুবিধা দিচ্ছে। ইন্টারনেটে সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেয়ে পছন্দমতো রুম বা সীট বুকিং দেওয়াকে অনলাইন আসন সংরক্ষণ বলে। ই-টিকেটিং এ ধরনেরই অনলাইন ব্যবসায়।

উদ্দীপকে মি. কবির কক্সবাজারে পাঁচতারা হোটেলের মালিক। তিনি আগে থাকা ও চট্টগ্রামে এজেন্ট নিয়োগ করে হোটেলের গ্রাহক যোগাড় করতেন। কিন্তু এখন তার হোটেলের সকল রুম, সুযোগ-সুবিধা, ভাড়া ইত্যাদি সবই ইন্টারনেটের মাধ্যমে পরিচালনা করেন। এক্ষেত্রে গ্রাহকরা ইন্টারনেটেই বুকিং দিচ্ছে ও পেমেন্ট করছে। এতে করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে গ্রাহক স্বল্প ব্যয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে। তাই বলা যায় উদ্দীপকের হোটেলটি অনলাইন আসন সংরক্ষণ সুবিধা দিচ্ছে।

4 views

Related Questions