উদ্দীপকের সীমা কোন ব্যাংকিং সুবিধা ব্যবহার করে গ্রামে টাকা পাঠাতে পারে- ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের সীমা মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করে গ্রামে টাকা পাঠাতে পারেন।
তারবিহীন টেলিকম্যুনিকেশন ব্যবস্থায় মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন করাকেই মোবাইল ব্যাংকিং বলে।
উদ্দীপকের সীমা একজন গার্মেন্টস কর্মী। তিনি মজুরির কিছু অংশ নিজের খরচের জন্য রেখে বাকি টাকা গ্রামে বাবা-মার কাছে পাঠিয়ে দেন। আগে টাকা পাঠাতে হলে অনেক সময় এবং ঝামেলা পোহাতে হলেও এখন তিনি সহজেই নিজের মোবাইল কিংবা নির্দিষ্ট দোকান থেকে টাকা পাঠাতে পারেন। এ টাকা তার বাবা-মা তাৎক্ষণিক পেয়ে যান। সীমা টাকা পাঠানোর পর তার বাবা-মার মোবাইলে একটি বিশেষ এসএমএস যায়। উক্ত এসএমএস প্রদর্শন করে নির্দিষ্ট স্থান বা দোকান থেকে তারা খুব সহজেই নগদ টাকা সংগ্রহ করতে পারেন। মূলত তাদের এরূপ নগদ টাকা প্রদান এবং গ্রহণ সহজ ও নিরাপদ হয়েছে মোবাইল ব্যাংকিং-এর সুবিধার কারণেই। সুতরাং বলা যায়, উদ্দীপকের সীমা মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করে গ্রামে টাকা পাঠাতে পারেন।