1 Answers

মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহককে ব্যাংকিং ও আর্থিক সেবা তথা অর্থ জমাদান, উত্তোলন, মূল্য ও বিল পরিশোধ, বেতন ও ভাতা প্রদান ইত্যাদি কার্যক্রম পরিচালনার সুবিধা প্রদান করাই মোবাইল ব্যাংকিং। 

মোবাইল ব্যাংকিং মোবাইল ফোনের সাহায্যে গ্রাহকদের ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদান করে। ফলে গ্রাহকদেরকে মোবাইল হিসাব থাকা আবশ্যক। মোবাইল ব্যাংকিং-এ গ্রাহকের মোবাইল নম্বরটি হিসাব নম্বর হিসেবে ব্যবহার করা হয়। গ্রাহক এজেন্টের মাধ্যমে যেকোনো স্থান থেকে টাকা অর্থ জমা ও উত্তোলন করতে পারে এবং এসএমএস দিয়ে ব্যাংকের সাথে গ্রাহক ব্যাংকিং লেনদেন করতে পারেন। তাই মোবাইল ব্যাংকিং অন্যান্য ব্যাংকিং থেকে পৃথক।

4 views

Related Questions