1 Answers

মোবাইল ফোন দ্বারা গ্রাহক যে ব্যাংকিং সুবিধা পায় তাকে মোবাইল ব্যাংকিং বলে।

আজকাল ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে। মোবাইল এর মধ্যে কোনো ব্যাংকের একাউন্টহোল্ডার তার হিসাব তথ্যে প্রবেশ করে লেনদেন সম্পন্ন করা বা হিসাবের ব্যালেন্স জানতে পারে। তাছাড়া শেয়ার ক্রয়-বিক্রয়, অর্থ স্থানান্তর প্রভৃতি কার্যাদিতেও ব্যাংকগুলো মোবাইল ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। ১৯৯৭ সালে Nerita Bank of Finland সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। বর্তমানে পৃথিবীর প্রতিটি দেশে মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং সুবিধাসহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমে সেবা প্রদান করা হচ্ছে।

5 views

Related Questions