1 Answers
উদ্দীপকে বর্ণিত মোবাইল ব্যাংকিং প্রচলিত ব্যাংকিং-এর তুলনায় সহজতর।
তারবিহীন টেলিকম্যুনিকেশন ব্যবস্থায় মোবাইল সেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন, করাকেই মোবাইল ব্যাংকিং বলে। এ ব্যবস্থায় SMS এর মাধ্যমে বিভিন্ন তথ্য, অর্থ উত্তোলন এবং অর্থ সহজে স্থানান্তর করা যায়। এ ব্যবস্থায় প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মতো সময়ক্ষেপণ হয় না বিধায় এ পদ্ধতি প্রচলিত ব্যাংকিং এর তুলনায় সহজ।
উদ্দীপকের জনাব কবির গোমতী ব্যাংকে একটি হিসাব খোলে। এ ব্যাংক মোবাইল ব্যাংকিং সুবিধা প্রদান করে। তাই জনাব কবির মোবাইল এর মাধ্যমে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য আদান-প্রদান, অর্থ উত্তোলন, অর্থ স্থানান্তর খুব সহজেই করতে পারেন। এই ব্যবস্থায় তাকে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার ন্যায় বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। তিনি যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য, অর্থ উত্তোলন ইত্যাদি কার্যক্রম মোবাইলের মাধ্যমে করতে সক্ষম হন যা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার তুলনায় অধিক সহজতর।
পরিশেষে বলা যায়, মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় তথ্য সংগ্রহ, অর্থ উত্তোলন, অর্থ স্থানান্তর ইত্যাদি কার্যাদি অতি সহজে মোবাইলের মাধ্যমে করা যায় বিধায় এটি প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার তুলনায় অধিক সহজতর।