1 Answers

উদ্দীপকের আলোকে বর্ণনার তুলনায় সংজ্ঞার গুরুত্বের যথার্থতা নিচে নিরূপণ করা হলো-

যুক্তিবিদ্যায় সংজ্ঞা ও বর্ণনার মধ্যে কোনটি বেশি মর্যাদাসম্পন্ন তা জানতে হলে আগে আমাদের এ পদগুলোর গুরুত্ব অনুধাবন করতে হবে। সংজ্ঞা একটি পদের প্রকৃত অর্থ প্রকাশ করে। একটি পদের প্রকৃত অর্থ তার জাত্যর্থের উপর নির্ভর করে। তা ছাড়া সংজ্ঞা একটি পদের সম্পূর্ণ জাত্যর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে। আর বর্ণনায় একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয় না। বর্ণনায় আমরা সাধারণত একটি পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ উল্লেখ করি, পদের কোনো গুরুত্বপূর্ণ গুণ উল্লেখ করি না। তাই বর্ণনার মাধ্যমে পদের অর্থ আমাদের কাছে পরিষ্কার হয় না, বরং অস্পষ্ট থেকে যায়। তাই বর্ণনার তুলনায় সংজ্ঞার মর্যাদা বেশি। তবে অধিকাংশ পদের জাত্যর্থ আমাদের জানা থাকে না বলে সংজ্ঞার ব্যবহার আমাদের কাছে কম। তবুও বর্ণনার তুলনার সংজ্ঞার মর্যাদা বেশি।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, সংজ্ঞার অভাবে অধিকাংশ ক্ষেত্রে পদের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা বর্ণনার আশ্রয় গ্রহণ করি, তার পরও বর্ণনার তুলনায় সংজ্ঞার গুরুত্ব বেশি।

5 views

Related Questions