1 Answers
উদ্দীপকের 'খ' নং ছকে উল্লিখিত পাঁচ ওয়াক্ত সালাত এবং জানাযার সালাত শরিয়তের আহকাম অনুসারে ফরজের অন্তর্ভুক্ত।
ফরজ হলো অবশ্য পালনীয় কাজসমূহ। শরিয়তের যেসব বিধান কুরআন-সুন্নাহের অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে ফরজ বলা হয়। ফরজ বা অবশ্য পালনীয় কাজসমূহ দুই ধরনের। একটি ফরজে আইন, অন্যটি ফরজে কেফায়া। যেসব ফরজ বিধান সকলের ওপর পালন করা অত্যাবশ্যক তাকে ফরজে আইন বলে, যা সকল মুসলমানকেই আদায় করতে হয়। যেমন- দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত, রমযান মাসে রোযা রাখা। অন্যদিকে ফরজে কেফায়া হলো সামষ্টিকভাবে ফরজ কাজ। যেসব কাজ মুসলমানের ওপর ফরজ, কিন্তু সমাজের কতিপয় মুসলমান যদি আদায় করে তবে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। আর কেউই আদায় না করলে সকলেরই গুনাহগার হবে। যেমন- জানাযার সালাত।
উদ্দীপকে মুবিনের ইবাদত শরিয়তের আহকামের গুরুত্ব বিচারে যথার্থ হয়নি। কেননা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজে আইন। কিন্তু মুবিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না। অন্যদিকে জানাযার সালাত আদায় করা ফরজে কেফায়া, যা সকলের জন্য উপস্থিত থাকা আবশ্যক নয়। কতিপয় মুসলমান আদায় করলেই দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করে। কিন্তু মুবিন জানাযার সালাতে আবশ্যকভাবে উপস্থিত হয়।
তাই বলা যায়, মুবিনের ইবাদত শরিয়তের আহকামের গুরুত্বের আলোকে যথার্থ হয়নি।