1 Answers
উদ্দীপকে উল্লিখিত সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে শামীম জাত্যর্থ নিয়ম অনুসরণ করেছে। নিচে তা নিরূপণ করা হলো-
A definition should state the exact connotation of the term defined, neither more nor less. অর্থাৎ কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে কেবল জাত্যর্থকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত কিছু যুক্ত করা যাবে না বা জাত্যর্থের কোনো অংশ বাদ দেওয়া যাবে না। জাত্যর্থ হচ্ছে কোনো পদের মৌলিক ও অপরিহার্য গুণাবলির সমষ্টি। তবে একটি পদে মৌলিক ও অপরিহার্য গুণাবলির পাশাপাশি অন্যান্য গুণও থাকতে পারে। আলোচ্য নিয়মে মূলত এ ধরনের গুণের সংযুক্তিকে নিষিদ্ধ করা হয়েছে। আবার জাত্যর্থ গঠিত হয় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ দ্বারা। সে ক্ষেত্রে এ নিয়মানুসারে সংজ্ঞাদানের ক্ষেত্রে এ দুটি বিষয়কে একই সাথে উল্লেখ করতে হবে। এর কোনো একটিকে বাদ দেওয়া যাবে না। এককথায় আলোচ্য নিয়মটির মূল বক্তব্য হলো, সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে একটি পদের পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করতে হবে, এর থেকে কম বা বেশি নয়। আর এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞা দেওয়া হলে সে ক্ষেত্রে সংজ্ঞাটি চার ধরনের অনুপপত্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, শামীম সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে জাত্যর্থ নিয়ম অনুসরণ করেছে।