1 Answers
উদ্দীপকে উল্লিখিত মাহিতের পঠিত সংজ্ঞাটিতে 'স্পষ্ট ও সহজ ভাষার ব্যবহার' নিয়মটি লঙ্ঘিত হয়েছে। নিচে এ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হলো-
A definition should be clearer than the term defined, and should not, therefore, be expressed in obscure, ambiguous of figurative language. অর্থাৎ কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে সেই পদের চেয়ে স্পষ্ট ও সহজ ভাষা ব্যবহার করতে হবে। সংজ্ঞাকে কোনো অবস্থায় দুর্বোধ্য বা রূপক ভাষায় প্রকাশ করা যাবে না। সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে পদের অর্থকে সুস্পষ্ট ও সহজবোধ্য করা। কিন্তু সংজ্ঞায় দুর্বোধ্য বা রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞার এ উদ্দেশ্যটি যথাযথভাবে অর্জিত হয় না। কারণ, এতে পদটি সুস্পষ্ট ও সহজবোধ্য হওয়ার পরিবর্তে আরও অস্পষ্ট ও দুর্বোধ্য হয়ে পড়ে। কাজেই কোনো পদকে সংজ্ঞার মাধ্যমে সুস্পষ্টভাবে অনুধাবন করতে হলে পদটিকে যথাসম্ভব স্পষ্ট ও সহজভাষা দ্বারা সংজ্ঞায়িত করতে হবে।
উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, মাহিতের পঠিত সংজ্ঞাটিতে 'স্পষ্ট ও সহজ ভাষার ব্যবহার' নিয়মটি লঙ্ঘিত হয়েছে।