1 Answers

উদ্দীপকে উল্লিখিত সালাউদ্দিনের বলা সংজ্ঞাটিতে 'সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার' নিয়ম লঙ্ঘিত হয়েছে। নিচে এ সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হলো-

A definition should not be negative when it can be affirmative. অর্থাৎ কোনো পদের সংজ্ঞায় যথাসম্ভব সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে। কোনো পদের সংজ্ঞা সদর্থক বা ইতিবাচকভাবে দেওয়া সম্ভব হলে কখনোই নঞর্থক বা নেতিবাচকভাবে দেওয়া সমীচীন নয়। সংজ্ঞার মূল উদ্দেশ্য হচ্ছে সংজ্ঞেয় পদটি দ্বারা কী বোঝায়, তা ব্যক্ত করা। অর্থাৎ পদটিতে কী কী গুণ বিদ্যমান তা উল্লেখ করা। কিন্তু সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞার এ উদ্দেশ্যটি ব্যাহত হয়। কারণ, নঞর্থক ভাষা দ্বারা প্রদত্ত সংজ্ঞায় সংজ্ঞেয় পদটি কী নয় বা এতে কী কী গুণ নেই, তা ব্যক্ত হয়। ফলে সংজ্ঞাকৃত পদটির অর্থ সুস্পষ্ট হয় না। কাজেই সংজ্ঞা সাধারণভাবে সদর্থক হওয়াই বাঞ্ছনীয়। আর যদি সংজ্ঞার এ নিয়মটিকে লঙ্ঘন করা হয়, অর্থাৎ যদি নঞর্থক ভাষা দ্বারা একটি পদকে সংজ্ঞায়িত করা হয়, তাহলে সংজ্ঞাটি নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, সালাউদ্দিনের বলা সংজ্ঞাটিতে 'সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার' নিয়মটি লঙ্ঘিত হয়েছে।

5 views

Related Questions