1 Answers

উদ্দীপকে বর্ণিত কবিরের ব্যাংকিং কার্য মোবাইল ব্যাংকিং এর অন্তর্ভুক্ত। তারবিহীন টেলিকম্যুনিকেশন ব্যবস্থায় মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন করাকেই মোবাইল ব্যাংকিং বলে। মোবাইল ব্যাংকিং-এ একটি PIN ব্যবহার করে ব্যাংক হিসাব বিবরণী এবং বিভিন্ন তথ্য সম্পর্কে জানা যায়। এ ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা যায়।

উদ্দীপকের জনাব কবির গোমতী ব্যাংক লি. এ একটি বিশেষায়িত ব্যাংক হিসাব খোলেন যা মোবাইলের মাধ্যমে পরিচালনা করা যায়। তিনি তার মোবাইল সেটের মাধ্যমে একটি PIN নাম্বার দ্বারা বিভিন্ন তথ্য সংগ্রহ, তথ্য প্রদান, ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা ও লেনদেন সম্পন্ন করে থাকেন। তিনি যেকোনো সময় এ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তার ব্যালেন্স জানতে, অর্থ উত্তোলন এবং অর্থ স্থানান্তর অতি দ্রুততার সাথে করতে সক্ষম হন। জনাব কবির ব্যাংকে যে হিসাব খোলেন তার জন্য শুধু মোবাইল সেটের মাধ্যমে সে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন সম্পন্ন করে থাকে। এটি মোবাইল ব্যাংকিং-এর বৈশিষ্ট্য। এ পদ্ধতিতে হিসাব খোলার সময় ব্যাংক প্রদত্ত একটি ফরম পূরণ করে এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটি প্রদান করতে হয়, যাতে যেকোনো সময় এর তথ্য গ্রাহক জানতে পারে। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত ব্যাংকিং কার্য মোবাইল ব্যাংকিং-এর আওতাভুক্ত।

5 views

Related Questions