1 Answers
বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যাংকিং কার্যক্রম আরও সহজ হয়েছে।
ব্যাংকে প্রযুক্তির ব্যবহার এতটাই দৃশ্যমান যে আজকের ব্যাংক ব্যবস্থা কার্যত এর উপরই দাঁড়িয়ে আছে। ব্যাংকের প্রতিটি কাজই এখন প্রযুক্তিনির্ভর। তথ্য সংরক্ষণ, ব্যবহার ও লেনদেনের সকল পর্যায়েই প্রযুক্তি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা করছে। সঠিক ও নির্ভুল লেনদেনে এবং গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা দিতে এ প্রযুক্তি অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, হোম ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি নানান সেৰা ব্যাংক ব্যবস্থাকে অত্যন্ত জনপ্রিয় করেছে। তাই বলা যায়, প্রযুক্তির ব্যবহার ব্যাংকিং কার্যকে সহজতর করেছে।
4 views
Answered