1 Answers

নিরীক্ষণ আরোহের উপাদানগত ভিত্তি। কোনো কিছুকে সাম্যকভাবে প্রত্যক্ষণ করার নামই 'নিরীক্ষণ'। কৃত্রিম, পরিবেশ নয় বরং প্রাকৃতিক পরিবেশে বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো বস্তুকে বা ঘটনাকে প্রত্যক্ষণ করার নামই 'নিরীক্ষণ'। তবে যেকোনো প্রত্যক্ষণই নিরীক্ষণের পর্যায়ভুক্ত নয়। কেবল পরিকল্পিত প্রত্যক্ষণই নিরীক্ষণ। একজন গবেষককে পূর্ব থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হয় তাকে কোন বিষয়টি নিরীক্ষণ করতে হবে। তাকে আগে খেয়াল রাখতে হয় পরিবেশ অনুকূলে আছে কিনা, পারিপার্শ্বিক অবস্থা সুনিয়ন্ত্রিত কিনা ইত্যাদি। সুষ্ঠু, যথার্থ নিরীক্ষণের জন্য স্থান, কাল বিবেচনা করে পূর্ব পরিকল্পনা গ্রহণ করতে হয়। যেমন- একজন মহাকাশ বিজ্ঞানী তার পূর্ব পরিকল্পনা দিয়ে মহাকাশ সম্পর্কীয় নক্ষত্র, জ্যোতিষ্ক, গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, নীহারিকা ইত্যাদি বিষয়ে নিরীক্ষণ করে থাকেন। কাজেই কার্যকরী পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমেই নিরীক্ষণ কার্যকে যথার্থ ও সাফল্যমণ্ডিত এবং ফলপ্রসূ করে তোলা যায়।

4 views

Related Questions