1 Answers
উদ্দীপকে বিকল্প স্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটেছে। কারণ অপ্রধান আশ্রয়বাক্যে একটি বিকল্প স্বীকৃতির ভিত্তিতে সিদ্ধান্তে অন্য বিকল্প অস্বীকার করা হলে বিকল্প স্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটে। উদ্দীপকের যৌক্তিক আকার হলো-
রাসেল স্কুলে গিয়েছে অথবা বাড়িতে।
রাসেল স্কুলে গিয়েছে
রাসেল বাড়িতে নেই।
উপরের উদাহরণে অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের একটি বিকল্প হিসেবে 'রাসেল স্কুলে গিয়েছে'- বাক্যটিকে স্বীকার করা হয়েছে বিধায় বিকল্প স্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটেছে। উপরের যুক্তিটি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের একটি দৃষ্টান্ত। বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম অনুসারে বলা হয়, প্রধান আশ্রয়বাক্যের একটি বিকল্প অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে, সিদ্ধান্ত অন্য বিকল্পকে স্বীকার করতে হয়, বিপরীতক্রমে নয়। ইংরেজিতে এই অনুপপত্তিকে 'Fallacy of affirming a disjunct' বলে।