1 Answers

কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রাকৃতিক অবস্থাবলির পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনা ও পারিপার্শ্বিক অবস্থাসমূহকে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষ করাই হলো নিরীক্ষণ। অন্যদিকে কোনো ঘটনাকে কৃত্রিমভাবে প্রয়োজনমতো সৃষ্টি করে নিয়ন্ত্রিত অবস্থায় আমরা যখন নিরীক্ষণ করি তখন তাকে 'পরীক্ষণ' বলে। উদ্দীপকের হাসান সাহেব নিরীক্ষণ ও পরীক্ষণের বিদ্যমান সম্পর্ক গভীরভাবে পর্যালোচনা করে এদের মাঝে বিদ্যমান পার্থক্যসমূহ মৌলিক বা গুণগত নয় বলে দাবি করে। কেননা- নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে আরোহ অনুমানের আশ্রয়বাক্যের বস্তুগত উপাদান সংগ্রহ করা হয়। যেক্ষেত্রে পরীক্ষণের সাহায্যে দৃষ্টান্ত সংগ্রহ করা হয়, সেক্ষেত্রেও প্রাথমিক পর্যায়ে নিরীক্ষণের ভিত্তিতে সংশ্লিষ্ট অবস্থাবলি প্রত্যক্ষ করতে হয়। সাধারণভাবে নিরীক্ষণকে প্রাকৃতিক প্রক্রিয়া, আর পরীক্ষণকে কৃত্রিম প্রক্রিয়া বলে বিবেচনা করা হয়। কিন্তু লক্ষ করলে দেখা যায়, পরীক্ষণের ক্ষেত্রে যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলো প্রাথমিক অবস্থায় অবশ্যই প্রাকৃতিক। প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষণের প্রক্রিয়াকে নিরীক্ষণ, আর নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদিত ঘটনার প্রত্যক্ষণকে পরীক্ষণ বলে। সে বিচারে নিরীক্ষণ ও পরীক্ষণকে প্রত্যক্ষণের দুটি উপজাতি বলে বিবেচনা করা যায়। সেই বিচারে বলা চলে, নিরীক্ষণ ও পরীক্ষণের মাঝে পরিমাণগত পার্থক্য থাকলেও মৌলিক ও গুণগত কোনো পার্থক্য নেই।

6 views

Related Questions