1 Answers

বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে। পদ প্রকারভেদের অন্যতম হলো জাত্যর্থক পদ এবং অজাত্যর্থক পদ। উভয় পদের বৈসাদৃশ্যের কেন্দ্রবিন্দু 'ব্যক্ত্যর্থ' এবং 'জাত্যর্থ'। চিরসত্য এই বক্তব্যটি উদ্দীপকের ফরহাদের ভাষ্যে রচিত হয়েছে। যে পদের ব্যক্ত্যর্থ এবং জাত্যর্থ উভয়ই আছে, তাকে 'জাত্যর্থক পদ' (Connotative term) বলে। যেমন- 'মানুষ' পদটি জাত্যর্থক, কারণ 'মানুষ' পদের জাত্যর্থ ও ব্যক্ত্যর্থ উভয়ই আছে। অর্থাৎ 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ হলো 'সকল মানুষ' এবং জাত্যর্থ হলো 'বুদ্ধিবৃত্তি' ও 'জীববৃত্তি'। অন্যদিকে, যে পদ শুধু ব্যক্ত্যর্থ অথবা শুধু জাত্যর্থকে নির্দেশ করে, তাকে 'অজাত্যর্থক পদ' (Non-connotative term) বলে। অর্থাৎ যে পদের হয় ব্যক্ত্যর্থ, না হয় জাত্যর্থ আছে, কিন্তু দুটি বিষয় একসাথে নেই, তাকে অজাত্যর্থক পদ বলে। যেমন- লন্ডন, সততা, শুভ্রতা ইত্যাদি অজাত্যর্থক পদ। এখানে 'লন্ডন' পদ দ্বারা একটি শহরকে নির্দেশ করা হয়েছে, এতে কেবল ব্যক্ত্যর্থ প্রকাশিত হয়েছে, কোনো জাত্যর্থ নেই। কাজেই এটি একটি অজাত্যর্থক পদ।

5 views

Related Questions